সর্বশেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সাবস্ক্রিপশনের টাকা সাধারণত ফেরত দেওয়া হয় না। নিচের ক্ষেত্রগুলো এর ব্যতিক্রম।
1.যখন টাকা ফেরত দিই
দুইবার পেমেন্ট: একই মেয়াদের জন্য ভুল করে দুইবার টাকা দিলে বাড়তি টাকা পুরোটাই ফেরত দেওয়া হবে।
ভুল পরিমাণ: প্ল্যানের দামের চেয়ে বেশি দিলে বাড়তি অংশ ফেরত দেওয়া হবে।
চালু না হলে: পেমেন্ট যাচাইয়ের ৭ দিনের মধ্যে আমরা সাবস্ক্রিপশন চালু করতে না পারলে পুরো টাকা ফেরত চাইতে পারবেন।
2.যখন টাকা ফেরত দিই না
সাবস্ক্রিপশনের মেয়াদ আংশিক ব্যবহার হয়ে গেলে, বা সাবস্ক্রিপশন চালু হওয়ার পর মত বদলালে।
3.যেভাবে রিফান্ড চাইবেন
পেমেন্টের ১৪ দিনের মধ্যে আপনার শপ আইডি, পেমেন্টের মাধ্যম আর ট্রানজেকশন আইডিসহ আমাদের সাথে যোগাযোগ করুন।
রিফান্ড অনুমোদন হলে ৭–১০ কর্মদিবসের মধ্যে একই বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
এই নীতি নিয়ে প্রশ্ন আছে? ইমেইল করুন [email protected] ঠিকানায় অথবা ফোন করুন +880 1713-882353 নম্বরে।