মূল অংশে যান
OnePOS

আমাদের কথা

বাংলাদেশকে সচল রাখা দোকানগুলোর জন্য বানানো

OnePOS হলো POS আর দোকানের হিসাব সফটওয়্যার, বাংলাদেশের দোকান যেভাবে আসলে চলে ঠিক সেভাবে বানানো।

কেন আমরা OnePOS বানালাম

বাংলাদেশের বেশিরভাগ দোকান এখনো চলে হাতে লেখা মেমো, বাকির খাতা আর মালিকের মুখস্থ হিসাবে। দোকান বড় হলে, স্টাফ বাড়লে বা একটা খাতা হারিয়ে গেলেই বিপদ।

অনেক সফটওয়্যার বানানো হয়েছে অন্য দেশের কথা ভেবে: সবসময় নেট লাগে, প্রত্যেক বাড়তি ইউজারের জন্য আলাদা টাকা নেয়, বা ব্যস্ত কাউন্টারের জন্য অনেক জটিল। আমরা অন্যরকম কিছু চেয়েছিলাম।

OnePOS এক বিকেলেই শিখে ফেলা যায়, কারেন্ট বা নেট চলে গেলেও চলে, আনলিমিটেড ইউজার অ্যাকাউন্টে পুরো টিম লগইন করতে পারে, আর আপনার ডেটা এনক্রিপ্ট করে রাখে আপনার নিজের কম্পিউটারে।

আমরা যা গুরুত্ব দিই

  • সবার আগে সহজ

    বড় বাটন, পরিষ্কার স্ক্রিন আর দোকানদাররা যে শব্দ রোজ বলেন সেগুলোই।

  • রোজ নির্ভরযোগ্য

    অফলাইন-ফার্স্ট, তাই নেট থামলেও আপনার কাউন্টার থামে না।

  • আপনার ডেটা আপনার

    আপনার কম্পিউটারে এনক্রিপ্ট করা, ব্যাকআপও আপনার নিয়ন্ত্রণে।

নিজের দোকানে চালিয়ে দেখতে চান?

দোকানে সেটআপ করাতে আমাদের কল করুন, অথবা ফ্রি ডেমো চেয়ে নিন।

OnePOS নিনফ্রি ডেমো বুক করুন