ফিচার
দোকান চালাতে যা লাগে, সব এক অ্যাপে
সকালের প্রথম বিল থেকে রাতের লাভের রিপোর্ট পর্যন্ত। দেখুন OnePOS কী কী করে।
দ্রুত বিল ও বিক্রি
ভিড়ের সময়ও কাস্টমারকে দ্রুত বিদায় করুন। বিলিং স্ক্রিন বানানো হয়েছে গতি আর নির্ভুল হিসাবের জন্য।
- নাম লিখে দ্রুত পণ্য খোঁজা আর বারকোড স্ক্যান
- ডিসকাউন্ট, ভ্যাট আর রাউন্ড অফ
- কাস্টমার কত টাকা দিল লিখলেই ফেরত টাকার হিসাব নিজে থেকে
- একটি বিল হোল্ডে রেখে পরের কাস্টমারকে সার্ভ করুন
- একাধিক পেমেন্ট: ক্যাশ, বিকাশ, নগদ আর কার্ড
রসিদ ও ইনভয়েস প্রিন্ট
প্রত্যেক কাস্টমারের হাতে দিন দোকানের নামসহ সুন্দর একটি রসিদ।
- থার্মাল রসিদ প্রিন্টার
- A4 ইনভয়েস
- প্রিন্টের আগে প্রিভিউ
- প্রতিটি রসিদে দোকানের লোগো আর ঠিকানা
পণ্য ও স্টক ম্যানেজমেন্ট
তাক গুনতে হবে না। কী আছে, কেনা দাম কত, বিক্রি দাম কত, সব জানুন এক জায়গায়।
- ক্যাটাগরি, ব্র্যান্ড আর ইউনিট
- প্রতিটি পণ্যের কেনা দাম আর বিক্রি দাম
- প্রতিটি বিক্রি আর কেনার সাথে স্টক আপডেট
- কম স্টকের পণ্য সহজেই দেখা যায়
- প্রাইস সিঙ্ক, যাতে দাম সবসময় আপডেট থাকে
ক্রয় ও রিটার্ন
সাপ্লায়ারের কাছ থেকে কী এলো আর কী ফেরত গেল লিখে রাখুন, স্টক নিজে থেকেই ঠিক থাকবে।
- সাপ্লায়ারের কাছ থেকে কেনা মালের এন্ট্রি
- প্রতিটি কেনায় স্টক নিজে থেকে আপডেট
- বিক্রি ফেরত (সেলস রিটার্ন)
- কেনা ফেরত (পারচেজ রিটার্ন)
কাস্টমার, সাপ্লায়ার ও বাকি
বাকির খাতাকে বিদায় দিন। প্রত্যেক কাস্টমার আর সাপ্লায়ারের হিসাব রাখা থাকবে আপনার হয়ে।
- বিল করার সময়ই নতুন কাস্টমার বা সাপ্লায়ার যোগ করুন
- বাকি, পাওনা আর দেনার হিসাব
- কাস্টমারের কাছ থেকে বাকি আদায়
- সাপ্লায়ারকে পেমেন্ট
- টাকা আদায়ের পুরো হিস্ট্রি
রিপোর্ট
দোকান নিয়ে যেকোনো প্রশ্নের উত্তর পান কয়েক ক্লিকে।
- বিক্রির রিপোর্ট
- ক্রয়ের রিপোর্ট
- স্টক রিপোর্ট
- বাকির রিপোর্ট
- লাভের রিপোর্ট
- প্রতিটি রিপোর্টে তারিখ দিয়ে ফিল্টার
অ্যানালিটিক্স
রোজকার ব্যস্ততা থেকে একটু সরে দেখুন ব্যবসা কোন দিকে যাচ্ছে।
- মাসিক বিজনেস রিপোর্ট
- সময়ের সাথে বিক্রির ধারা
- সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্য
- লাভের সারসংক্ষেপ
একাধিক ইউজার ও রোল
স্টাফরা কাউন্টার সামলাক, হিসাবের নিয়ন্ত্রণ থাকুক আপনার হাতে।
- বাড়তি খরচ ছাড়াই আনলিমিটেড ইউজার অ্যাকাউন্ট
- মালিক, অ্যাডমিন আর ক্যাশিয়ার রোল, আলাদা অনুমতিসহ
- প্রত্যেক ইউজারের জন্য নিরাপদ লগইন
অফলাইন-ফার্স্ট, সাথে ক্লাউড সিঙ্ক
উইন্ডোজের ডেস্কটপ অ্যাপ, নেট চলে গেলেও দ্রুত আর নির্ভরযোগ্য।
- উইন্ডোজের জন্য অফলাইন-ফার্স্ট ডেস্কটপ অ্যাপ
- নেট চলে গেলেও দ্রুত আর নির্ভরযোগ্য
- নেট থাকলে ডেটা ক্লাউডে সিঙ্ক হয়
এনক্রিপশন, ব্যাকআপ ও রিস্টোর
কম্পিউটারে আপনার ডেটা সুরক্ষিত, আর দরকার হলে সবসময় ফেরত পাবেন।
- লোকাল ডেটাবেস পুরোপুরি এনক্রিপ্টেড
- এক ক্লিকে ব্যাকআপ
- নতুন পিসিতে রিস্টোর
সহজ সাবস্ক্রিপশন
শুরুতে বড় খরচ নেই। আমরা দোকানে গিয়ে OnePOS সেটআপ করে দিই, তারপর দোকানের সাথে মানানসই মেয়াদ বেছে নিন।
- আমাদের টিম দোকানে গিয়ে ইনস্টল ও সেটআপ করে দেয়
- ১৫ দিন, মাসিক বা বার্ষিক প্ল্যান
- বিকাশ, নগদ বা ব্যাংকে পেমেন্ট
সহজে দোকান চালাতে রেডি?
আমরা আপনার দোকানে গিয়ে OnePOS ইনস্টল করে দিই, সেদিনই প্রথম কাস্টমারের বিল করুন। আগে একবার দেখে নিতে চান? আমরা ফ্রি ডেমো দেখিয়ে দেব।
আমরা দোকানে গিয়ে ইনস্টল ও সেটআপ করে দিই